প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৪, ৮:২১ পি.এম
শিক্ষর্থীদের সুইপার বলায় জবি শিক্ষক লিপিকে বরখাস্তে আল্টিমেটাম

শিক্ষার্থীদের সুইপার (ঝাড়ুদার) সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুন্নাহার লিপিকে বরখাস্তে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের সাথে শিক্ষার্থীদের এক বৈঠকে এ আল্টিমেটাম দেন তারা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, কামরুন্নাহার লিপিকে শিক্ষক হিসেবে সম্বোধন করতেও আমাদের লজ্জা হচ্ছে। তিনি সারাদেশে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা শিক্ষার্থীদের সুইপার (ঝাড়ুদার) বলে সম্বোধন করেছেন। এছাড়া তথাকথিত শিক্ষক লিপি আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে আক্রমনাত্মক বক্তব্য দিয়েছেন এবং নিপীড়কদের পক্ষে অবস্থান নিয়েছেন। এসময় কামরুন্নাহার লিপিকে বরখাস্ত করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
কামরুন্নাহার লিপি গত ১৭ জুলাই তার এক ফেসবুক পোস্টে লেখেন, ‘কেউ আমাকে সুশীল আর নিরেপক্ষ ভেবে থাকলে ভুল ভেবেছেন। যারা নিজেদের স্বগোষীত রাজাকার দাবি করে জনসম্মুখে মিছিল করেছেন, আমি তাদের চরম প্রতিপক্ষ।’
কামুন্নাহার লিপি ঝিনাইদহ শৈলকুপা নামে তার আরেক ফেসবুক পেজে তিনি লেখেন, ‘সারা বাংলায় খবর দে, ১ দফার কবর দে, ১ দফা বলিস না, নিজের কপাল পুড়াইসনা।'
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho