
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৩৮২ জনের নাম উল্লেখসহ ১ হাজার ২০০ জনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত।
মামলার বাদী শহরের পৌর ৮ নম্বর ওয়ার্ডের কোরালিয়ার সামসুল হক হাওলাদারের ছেলে মো. সেলিম মিয়া (৪৫)।
মামলার এজাহারে বলা হয়, দীপু মনি, তার ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর সুমনের মদদে গত ১৮ জুলাই সন্ধ্যা ৭টায় তাদের শত শত নেতা-কর্মী দেশীয় অস্ত্রসস্ত্রসহ শহরের মুনিরা ভবনে হামলা, মালামাল লুটপাট, ভাঙচুরে ও ভবনে অগ্নিসংযোগ করে।
ওই মুনিরা ভবনের মালিক জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তখন চিকিৎসার জন্য বাইরে ছিলেন। এই ঘটনায় প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
মামলার এজাহার সূত্রে দেখা যায়, মামলার তালিকাভুক্ত সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বর্তমান ও সাবেক নেতা।
মামলার বিষয়ে ভুক্তভোগী জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাংবাদিকদের বলেন, কখনো কারো সঙ্গে অমানবিক আচরণ করিনি। অথচ রাজনীতির কারণে প্রতিহিংসাবশত তার বাড়ির ওপর এই অঘটনটি দেখতে হলো। আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায় ও সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন তিনি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত বলেন, বৃহস্পতিবার থেকে মামলাটি আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। নিরপরাধ কেউ যাতে হয়রানি না হয়, সেদিকেও নজর রাখা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho