
অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত ‘লি’ সিনেমাটি। নতুন সিনেমা ‘লি’তে কেটকে দেখা যাবে মার্কিন আলোকচিত্রী এলিজাবেথ লি মিলারের ভূমিকায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভোগ সাময়িকীর হয়ে যুদ্ধক্ষেত্রে কাজ করেন। এ সিনেমা দিয়েই পরিচালনায় অভিষেক হচ্ছে এলেন কারাসের। সিনেমাটিতে যুদ্ধের ময়দানে লি মিলারের দুঃসাহসী ভূমিকা তুলে ধরা হবে।
এতে কেট উইন্সলেট ছাড়াও অভিনয় করেছেন কেট সলোমন, ট্রয় লাম, অ্যান্ড্রু ম্যাসন প্রমুখ। গত বছর টরন্টোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির।
এদিকে কেট সুইজারল্যান্ডে জুরিখ চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আইকন অ্যাওয়ার্ডে ভূষিত হবেন। মার্কিন গণমাধ্যম ভারাইটি জানিয়েছে, কেটকে সম্মানিত করা হবে ৭ অক্টোবর। এ ছাড়া উৎসবে অভিনেত্রীর নতুন ছবি ‘লি’ প্রদর্শিত হবে। আগামী ৩ অক্টোবর থেকে ১৩ অক্টোবর হবে উৎসব। এদিকে গোল্ডেন আইকন অ্যাওয়ার্ডে ভূষিত হবেন এমন খবরে উচ্ছ্বসিত কেট উইন্সলেট।
তিনি বলেন, “আমাকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের জন্য অনেক ধন্যবাদ। প্রদর্শনের জন্য আমার সিনেমা ‘লি’কে নির্বাচিত করার জন্যও কৃতজ্ঞতা। সিনেমার সঙ্গে যুক্ত সবার সঙ্গে খবরটি ভাগাভাগি করে নিতে চাই।”
১৯৯৪ সালে মাত্র ১১ বছরে ‘হ্যাভেনলি ক্রিয়েচার’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কেটের। ১৯৯৭ সালে ‘টাইটানিক’ দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পান। সিনেমাটিতে অভিনয় করে মাত্র ২২ বছর বয়সে অস্কারে মনোনীত হন। পরে ‘আইরিশ’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘লিটল চিলড্রেন’, ‘স্টিভস জবস’, ‘দ্য রিডার’ ইত্যাদি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ২০০৮ সালে ‘দ্য রিডার’-এ অভিনয়ের জন্য বাফটা ও অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ক্যারিয়ারের আরও পরের দিকে এইচবিওর সিরিজ ‘মেয়ার অব ইস্টটাউন’-এর জন্যও ব্যাপকভাবে সমাদৃত হন অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho