প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৬:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৪, ৮:১৭ পি.এম
নেত্রকোনায় বিজিবি ও ছাত্র জনতার উদ্যোগে রাস্তা সংস্কার

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ১নং বংশিকুন্ডা ইউনিয়নের মহেষখোলা ব্রীজ হতে মহেষখোলা গ্রামের জন্য প্রায় ০২ কিলোমিটার কাঁচা রাস্তা বিজিবি, ছাত্র সমাজ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে সংস্কার করা হয়। ভারী বর্ষণের ফলে বর্ণিত রাস্তাটি অনেক জায়গায় কর্দমাক্ত ও ক্ষতিগ্রস্থ হওয়ায় ২৮ আগস্ট ২০২৪ তারিখ রোজ বুধবার নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর মহেষখোলা বিওপি’র বিজিবি সদস্য এবং স্থানীয় ছাত্র সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মহেষখোলা ব্রীজ হতে মহেষখোলা গ্রামের রাস্তা মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়েছে।
উপরোক্ত উপজেলার স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধি জানায় নেত্রকোণা ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, সনাতন ধর্মালম্বী ও গারো হাজংদের নিরাপত্তা বিধানসহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে। বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসা সেবাসহ জরুরী ত্রাণ ও কল্যাণমূলক কাজে আর্থিক সাহায্য দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বর্ণিত রাস্তাটি মেরামতের ফলে মহেষখোলা এলাকার জনসাধারণের চলাচলে দূর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে এবং এতে করে কৃষি পণ্য পরিবহন ও জরুরী সেবা প্রদান সহজতর হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho