
নেত্রকোণায় চোরাচালানের ভারতীয় চিনিবোঝাই একটি ট্রাক সেনা সদস্যদের সহায়তায় জব্দ করেছে পুলিশ।তবে ট্রাক জব্দ করলেও চালকসহ জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গতকাল শুক্রবার (৩০ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনিভর্তি ট্রাকটি সেনাবাহিনীর সহায়তায় জব্দ করে মডেল থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার এসআই মো. আব্দুল জলিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণার সীমান্ত দিয়ে ভারতীয় চিনি অবৈধপথে পাচার হচ্ছিল দীর্ঘদিন ধরেই। পাচারকারীদের বিভিন্ন চক্র এখনও সক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নামিয়ে আনে। কলমাকান্দা ও সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্নস্থানে পৌঁছে যায়।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) আনিসুর আশেকীন বলেন, ভোরে গোপন সংবাদে জানতে পেরে সেনাবাহিনীর সহযোগিতায় ট্রাকটি জব্দ করতে সক্ষম হই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho