
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সঞ্জয় পাল নামের একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, আজ সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে তাকে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা সঞ্জয় পালের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত অভিযোগে সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় দায়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে ঢাকায় সোর্পদ করা হবে।
প্রসঙ্গত, ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রবিবার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে গতকাল রবিবার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।
চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho