
ভক্তরা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দেখা করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকেন। কিন্তু প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার জন্য কাজকর্ম পরিবার ছেড়ে দিনের পর দিন কোন ভক্ত অপেক্ষা করে এমন ঘটনা খুব কম দেখা যায়।
শাহরুখ খানের এক ভক্ত যেন এমন প্রতিজ্ঞাই করেছেন। টানা ৩৫ দিন তিনি থেকে বসে আছেন কিং খানের বাড়ির সামনে। লক্ষ্য একটাই— শাহরুখের দেখা চাই।
বরাবরই বলিউডের বাদশাহের ভক্ত শেখ মোহাম্মদ আনসারি। তাই ঝাড়খণ্ড থেকে চলে এসেছেন মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখের বাড়ির সামনে। হাতে প্ল্যাকার্ড নিয়ে অবিরাম অপেক্ষারত তিনি। শাহরুখের সঙ্গে দেখা করতে এতটাই উদ্গ্রীব যে নিজের ব্যবসা বন্ধ করে মুম্বাইয়ে হাজির হয়েছেন তিনি।
আনসারি বলেন, ‘শাহরুখ আমার প্রিয় নায়ক। আমি ওর সবচেয়ে বড় ভক্ত। ওর সঙ্গে তো দেখা করতেই হবে। শাহরুখের সঙ্গে দেখা করাই আমার জীবনের সবচেয়ে বড় জয় হবে। ওর সঙ্গে দেখা করার জন্য ব্যবসা বন্ধ করে আমি এখানে এসেছি। দেখা করেই আবার ফিরে যাব। এটা আমার কাছে অদম্য আকাঙ্ক্ষা হয়ে উঠেছে।’
শাহরুখের এই অনুরাগী জানান, এটা তার কাছে কোনও উন্মাদনা নয়। তার কথায়, ‘আমার মন যা চেয়েছে আমি তাই করেছি। আমি শুধু শাহরুখের সঙ্গে একবার দেখা করতে চাই।’ আনসারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটাগরিকরা তার একাগ্রতার প্রশংসা করেন।
এক নেটাগরিক মন্তব্য করেন, যখনই মুম্বাই যাই, আমি মন্নতের সামনে একবার হলেও যাই। যদি শাহরুখের একটা ঝলক দেখতে পাই, এই আশা। যদিও ওকে দেখার আশা শূন্য শতাংশ। তবুও আশা রাখি। একজন সত্যিকারের শাহরুখ-ভক্তই এই আনসারির অবস্থা বুঝতে পারবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho