প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৩:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৪, ৩:৫৩ পি.এম
রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রাজবাড়ী জেলাতে কর্মরত সাংবাদিকেদের সাথে নবাগত জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা নবাগত পুলিশ সুপার মোছা শামিমা পারভীন বলেন, এজেলার প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা হবে। মাননীয় উপদেষ্টা সকলকে এই মেসেসটি দিয়ে দিয়েছেন। সেজন্যই আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কেউ যদি কোন প্রকার হয়রানির শিকার হন তাহলে সংশ্লিষ্ঠ স্থানে আপনারা অভিযোগ প্রদান করবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। আমাদের বিগত যে পুলিশিং যে কার্যক্রমগুলো চালু ছিল। সাময়িক হয়তো কিছুটা সমস্য হচ্ছে। এই কার্যক্রমগুলো পুনরায় আবার চালু হবে। অবৈধ অস্ত্রের বিষয়ে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। রাজবাড়ীতে কোন অবৈধ অস্ত্র থাকবে না। রাজবাড়ীর সকলের জন্য পুলিশ সুপারের দরজা ২৪ ঘণ্টা খোলা থাকবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, কালের কণ্ঠ, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মেহেদী হাসান, বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াজেদ আলী, সহ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho