
যশোরে আগামী ২৪ ঘন্টা আরো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া অফিস। সাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থল নিম্ন চাপ হিসাবে যশোর অতিক্রম করে পশ্চিম বঙ্গের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত যশোরে ৮২মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানাগেছে।
তবে বেলা বারোটা পর্যন্ত কখনো ভারী এবং কখনো অতি হালকা বৃষ্টি হয়েছে বলে জানাগেছে।
ঢাকার আবহাওয়া অফিস ফোনে জানিয়েছে নিম্নচাপটি অতিক্রম করার পর যশোরে আরো ভারী বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী ২৪ ঘন্টা হালকা বৃষ্টিপাত হবে।
গত দুইদিন যাবত সাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে যশোরসহ সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে।এদিকে দুইদিনের বৃষ্টি পাতে যশোর শহরের নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
অনেক জায়গায় ঘরবাড়িতে পানি ঢুকে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরো অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho