
বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। এ কারণে গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে বরিশালের অভ্যন্তরীণ ১০টি রুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে বিকেল সাড়ে ৪টায় যাত্রীবাহী এবং পণ্যবাহী সব নৌ-যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌ-যান চলাচল বন্ধ থাকবে।
এদিকে, বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাসুদ পারভেজ রুবেল জানিয়েছেন, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে বায়ু চাপের তারতম্য সৃষ্টি হয়েছে।
এ কারণে বরিশাল মহানগরীসহ বিভাগের বিভিন্ন স্থানে ভারী এবং অতিভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। যা আরো ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। সেই সাথে নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
এ কারণে পটুয়াখালীর পায়রাসহ সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর এবং বরিশাল নৌ-বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho