
‘কফি উইথ করণ’ রিয়্যালিটি শো-তে বিনোদন জগতের জনপ্রিয় তারকারা অতিথি হয়ে আসেন। এই চ্যাট শো মানেই মন খুলে কথা, হাসি, ঠাট্টা, একরাশ গ্ল্যামার। পাশাপাশি করণের এই শো যে বিতর্কের ফুলঝুরির সঙ্গে একাধিক তারকাদের মধ্যে চুলোচুলির জন্ম দেয়, সেকথা বলাই বাহুল্য।
এই শোয়ের একটি পর্বে দ্বিতীয় স্ত্রী (বর্তমানে প্রাক্তন স্ত্রী) কিরণ রাওয়ের সঙ্গে হাজির হয়েছিলেন আমির খান। সেখানেই কথা প্রসঙ্গে আমির জানান, তাকে একবার একটি মেয়ে জানিয়েছিল সে তার শয্যাসঙ্গী হতে চায়!
জোর আড্ডা চলছিল কফি কাউচে। আড্ডার ফাঁকে করণকে আমির জানান, যে মেয়েরা কোনও ভণিতা না করে সরাসরি কথা বলেন তাদের খুব পছন্দ করেন তিনি।
এ প্রসঙ্গে আমির বলে ওঠেন, একবার একটি মেয়ে এসে সরাসরি আমাকে বলেছিল যে সে আমার শয্যাসঙ্গী হতে চায়...।’কথার মাঝেই চোখ গোল করে করণ প্রশ্ন করে ওঠেন, ‘একদম সরাসরি মুখের উপর তোমাকে এ কথা বলেছিল?
আমিরের জবাব শোনার জন্য তার দিকে অবাক দৃষ্টিতে তখন তাকিয়ে ছিলেন কিরণ। অভিনেতা বলে ওঠেন, ‘হ্যাঁ। একদম সরাসরি। আগেপিছে আর কোনও কথা নেই। তবে সত্যি বলি, আমার ভালো লেগেছিল ওই মেয়েটির মানসিকতা’।
কথা শুনেই ফের করণের প্রশ্ন, ‘এটা শুনে ভাল লেগেছিল তোমার?’ আমিরের জবাব, ‘আরও ভালো করে বললে অভিভূত হয়ে গিয়েছিলাম! কারণ ভণিতা না করে সরাসরি এই কথা মুখের উপর বলার জন্য কিন্তু দম লাগে ভাই!’
যদিও সেই মেয়েটির প্রস্তাবে রাজি হননি আমির, সেকথাও স্পষ্টভাবে করণকে জানিয়ে দিয়েছিলেন তিনি ।
পাশ থেকে কিরণ বলে ওঠেন, ‘এই...এই ব্যাপারটা তো আমি জানতাম না’। আমির দৃঢ় স্বরে কিরণকে জানান, এই ঘটনার কথা আগেই বলেছিলেন। ‘মি. পারফেকশনিস্ট’কে ফের খুঁচিয়ে করণের প্রশ্ন ছিল, ‘তাহলে আমির কি বেশ দুষ্টু?’ বলি-তারকার স্পষ্ট জবাব ছিল, ‘হ্যাঁ, একদম’। এরপরই তিনজন হেসে ফেলেন কফি কাউচের মঞ্চে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho