
নির্মাতা রায়হান রাফি ও তমা মির্জার প্রেমের খবর বিনোদনপাড়ার ‘ওপেন সিক্রেট’। এ নিয়ে প্রায়ই আলোচনায় থাকে এই জুটি। তবে কিছুদিন আগে তাদের প্রেম ভেঙে যাওয়ার খবরও শোনা গেছে চারিদিকে। কেউ কেউ দাবি করছেন গুরুত্বপূর্ণ সিনেমায় তমাকে না নেওয়ায় অভিমান করেছেন এই নায়িকা। কেউ কেউ আবার এও বলছে, প্রেম ভেঙে যাওয়া প্রেমে পড়ার মতোই সহজ-স্বাভাবিক ঘটনা।
যদিও এখন পর্যন্ত প্রেমের কথা স্বীকার করেননি রাফি বা তমা। কেবল জানিয়েছেন, দুজনার মধ্যে একটা গভীর বন্ধুত্ব আছে। দেশের এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রাফি বলেছেন, দুজনার মধ্যে বন্ধুত্বটা আছে আগের মতোই। তবে আমাদের নিয়ে যে “গুঞ্জনটা” রয়েছে, সেটা আসলে নেই।’ প্রেমের গুঞ্জনটা নেই, তার মানে কি ‘প্রেম’টাও নেই, সে কথা স্পষ্ট করে বলেননি এই নির্মাতা।
অন্যদিকে প্রেম প্রসঙ্গে গণমাধ্যমে তমা বলেছেন, এই প্রশ্নের কোনো জবাব নেই আমার কাছে।’ আনন্দবাজার অনলাইনের প্রশ্নে অবশ্য ব্যতিক্রম জবাব দিয়েছেন তমা। গণমাধ্যমটি তার কাছে জানতে চেয়েছে, রায়হান রাফি একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, তাদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে। জবাবে পাল্টা প্রশ্ন করে তমা বলেন, ভালোবাসা না থাকলে কি বন্ধুত্ব থাকে? নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে? সত্যিই আমার জানা নেই।
তবে প্রেম থাকুক বা না থাকুক, পরিচালক রাফির সঙ্গে নায়িকা তমা কাজ করবে কিনা তা জানতে চাইলে তমা বলেন, আমি পেশাদার শিল্পী। মাকে হাসপাতালে ভর্তি করে কাজ করেছি। তবে মায়ের কোনো দুর্ঘটনা ঘটে গেলে কাজ করতাম না। একইভাবে, ভালোবাসা মুছে গেলে সেই মানুষটির সঙ্গে আগের মতো স্বাভাবিকভাবে কাজ করে যেতেও পারব না। আমি অবশ্যই পেশাদার অভিনেত্রী, কিন্তু এতটা পেশাদার নই।
ভারতীয় ওই পোর্টালকে তমা জানিয়েছেন, বন্ধুত্ব শব্দটির পরিধি অনেক। সেখানেও সীমারেখা থাকে। বন্ধুত্ব থেকে ভালোবাসা হতে পারে। কিন্তু সেই ভালোবাসায় চিড় ধরলে বন্ধুত্ব থাকে না। সেক্ষেত্রে দুই পক্ষকেই যথেষ্ট পরিণত হতে হয়, সময় দিতে হয়। আপাতত নিজেকে সময় দিচ্ছেন তমা।
প্রসঙ্গত, ‘অচিন পাখি’ ওয়েব ফিল্মের মাধ্যমে পরিচয় রাফি ও তমার। ‘৭ নম্বর ফ্লোর’-এর সেটে ঘনিষ্ঠ হন তারা। তৃতীয় ছবি ‘সুড়ঙ্গ’র সাফল্য ও প্রেম একই সঙ্গে ভাসিয়ে নিয়ে গেছে দুজনকে। আপাতত হইচইয়ের একটি ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাফি। তার দ্বিতীয় কাজটি ছিল তমাকে নিয়ে। বেশ আগেই ওই কাজে চুক্তিবদ্ধ হয়ে ছিলেন তমা। কাজটি শেষ পর্যন্ত হচ্ছে কি না সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে, রাফির হাতে থাকা তৃতীয় কাজ ঈদুল আজহার ছবি ‘তুফান-২’। কাস্টিং ভেঙে এতে তমার নাম ঢুকে পড়লে অবশ্য তাদের প্রেম নিয়ে নতুন খবর দেওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho