প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১২:১৬ পি.এম
সিরাজগঞ্জে হেরোইনসহ দুই মাদককারবারি আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ২১৪ গ্রাম হেরোইনসহ কুখ্যাত দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর') সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর দুপুর ১.৩০ ঘটিকার সময় র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরজাগঞ্জের সলঙ্গা থানার রামারচর রয়েল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১৪ গ্রাম হেরোইনসহ তাদের দুই জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রোডপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার এর ছেলে মজিবুর রহমান (৫৫)। এবং একই জেলা ও থানার মৃত ইমরান হোসেন এর ছেলে আলম হোসেন (৪৫)।
র্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এর সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরজাগঞ্জ জেলার সলঙ্গা থানার রামারচর রয়েল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১৪ গ্রাম হেরোইনসহ ২ জন কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।
পরে আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho