প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ১১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৪, ১১:২৮ এ.এম
বকশীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবির সেক্টর কমান্ডার

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জামালপুরে সীমান্তবর্তী বকশীগঞ্জে উপজেলার জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধীনস্ত বকশীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন ময়মনসিংহ বিজিপির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিবিজিএমএস, পিএসসি।
সোমবার (৭ অক্টোবর), সকালে উপজেলার এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজিবির এই কর্মকর্তাগণ।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন কামালপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আনজু মিয়াসহ বিজিবির সদস্যবৃন্দ।
পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে অবহিত করেন এই কর্মকর্তা। এছাড়াও পূজা উদযাপনে যাতে কোন সমস্যা না হয় সে ব্যাপারে বিজিবি কর্তৃক প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা হবে বলেও তিনি জানান।
বিজিবি সেক্টর কমান্ডার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় পূজা উৎযাপন কমিটির সদস্যদের সাথেও কুশলাদি বিনিময় করেন এবং নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও বিজিবি সীমান্তের ০৮ কি. মি. এর মধ্যে পরিচালিত সকল পূজামণ্ডপে সার্বক্ষনিক মোবাইল ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে পূজামণ্ডপের সাথে সংশ্লিষ্টদের আশ্বাস প্রদান করেন এবং নিবিঘ্নে তাদের পূজার সকল কার্যক্রম পরিচালনার জন্যেও কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho