প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৩:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৪, ৫:১০ পি.এম
জবিতে ডেমোক্রেসি: ফ্রম থিওরি টু প্র্যাক্টিস শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হাতে কলমে গণতন্ত্র চর্চা নিয়ে ‘ডেমোক্রেসি ফ্রম থিওরি টু প্রেক্টিস’ শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ইউএসআইডি, আইএফইএস ও এমজিআর সহযোগিতায় এক্সট্রা কারিকুলার সিভিক এডুকেশন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এসময় দৈনন্দিন জীবনে গণতন্ত্র চর্চার বিষয়ে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং ডেমোক্রেসি ফ্রম থিওরি টু প্র্যাক্টিস কোর্স কো-অর্ডিনেটর মো. মেজবাহ-উল-আজম সওদাগর এর সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এই সময় উপাচার্য বলেন, “স্বৈরাচার সময়ের কেউ যদি বর্তমানে মনে করে জুলাই বিপ্লবে অনেক কিছু হারিয়ে ফেলেছি, তবে এটা কোনো ন্যায্যতা নয়। এটা হবে হীনমন্যতা। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা বাস্তব জীবনে এখনো গণতন্ত্র চর্চা করার সুযোগ পাননি আর গণতন্ত্রের বিপক্ষ হচ্ছে স্বৈরতন্ত্র। গণতন্ত্র চর্চা সবার জীবনে জরুরি। গণতন্ত্রের দোষ ত্রুটি নাই, দোষ হচ্ছে ভুলভাবে চর্চার।”
তিনি আরো বলেন, “বিপ্লবোত্তর সরকার যাতে প্রকৃত গণতন্ত্র স্থাপন করতে পারে সেই লক্ষ্য পূরণে সবাইকে এবসাথে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho