
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফারুক সরদার (২৫) নামে ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের পুরাভিটার যৌনপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফারুক দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়ার পল্লী চিকিৎসক শহিদ সরদারের ছেলে। তিনি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া ইউনিয়নের পুরাভিটা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে মুঠোফোনে বাগবিতণ্ডার জেরে উত্তেজিত হয়ে ফারুক সরদার ছাড়াও আলামিন নামে আরেক যুবক যৌনপল্লী এলাকায় আসে। ওই সময় অপর পক্ষ তাদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho