প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৪, ১১:৫৯ এ.এম
মাঝরাতে কাজিপুরে সোনামুখী মেলায় যৌথবাহিনীর অভিযান, অশ্লীলতার দায়ে ১০ জনের কারাদন্ড

মঙ্গলবার রাত বারোটায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী মেলায় সেনাবাহিনী ও এনএসআই যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার। অভিযানে অশ্লীল নৃত্য পরিবেশনকারী নারী, পরিচালনা কমিটির লোকজনসহ উপস্থিত মোট দুইশজন দর্শককে আটক করা হয়।
পরে আটককৃতদের মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ জনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। বাকীদের থেকে মুচলেকা গ্রহণের পর ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘ ৩১০ বছর যাবত সোনামুখীতে মেলা বসে। তবে গত এক সপ্তাহ যাবৎ মোট ছয়টি প্যান্ডেলে যাদু ও পুতুলনাচের নামে অশ্লীল নৃত্য চলছিলো। সেইসাথে উচ্চস্বরে মাইক বাজিয়ে পুরো মেলা এলাকায় শব্দদুষণ সৃষ্টি করা হয়েছিলো। সোনামুখী এলাকার কিছু প্রভাবশালী লোকজন এই অশ্লীলতাকে প্রশ্রয় দিয়ে আসছিলো বলে জানান তারা।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, সোনামুখী মেলায় যাদু দেখানোর আড়ালে অশ্লীল নৃত্য ও গান চলার গোপন তথ্য পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। নৃত্যের প্যান্ডেলগুলো ভেঙে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন এনএসআই এর যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ সেনাবাহিনী ক্যাম্পের সিও লে. কর্নেল নাহিদ আল আমিন ও কাজিপুর থানার পুলিশসদস্যগণ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho