
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। দক্ষিণী অভিনেতা সূর্যের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন তিনি। ছবির নাম ‘কানগুভা’।এটি ১০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেটি পরিবর্তন হয়ে ১৪ নভেম্বর মুক্তি পাবে।
এরইমধ্যে ছবির গান 'য়োলো' রিলিজ হয়। প্রকাশ্যে আসার পর সেন্ট্রাল বোর্ড অফ ফ্লিম সার্টিফিকেশন নির্মাতাদের গানটিতে পরিবর্তন করতে বলেছে।
২১ অক্টোবর নির্মাতারা গানটি লিরিক্যাল ভার্সান প্রকাশ করেছেন। সেন্সর বোর্ড প্রতিটি ভিজ্যুয়াল পরিবর্তন করতে বলেছে, কারণ গানে দিশার গভীর ক্লিভেজ দেখা যাচ্ছে। CBFC এও নির্দেশ দিয়েছে, গানটিতে যে যে দৃশ্যে এক্সপোজার দৃশ্য আছে সেগুলি বাদ দিতে হবে।
গানটির দৃশ্যায়নে বেশ কিছু 'সিন' নিয়ে আপত্তি। নগ্নতা ও অশ্লীল কনটেন্ট বিষয়ক সেন্সর বোর্ডের যে নির্দেশিকা বা গাইডলাইন রয়েছে, তার সঙ্গে মিল রেখে গানটিতে 'সিন' বদলাতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে গানটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর ফ্যানেরা। অন্যদিকে, এই গানে দিশার আবেদনময়ী লুকস এবং গ্ল্যামারস চেহারা দর্শকদের মুগ্ধ করেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho