প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ১০:৩৪ পি.এম
বালিয়াকান্দিতে লেবুর বাগানে মিলল গৃহবধূর মরদেহ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১ নভেম্বর) রাত ১১ টার দিকে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গোবিন্দপুরের একটি লেবু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত সালমা উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈয়দ আলী মন্ডলের মেয়ে। সে দুই সন্তানের জননী। প্রায় ১৬ বছর আগে পারিবারিকভাবে একই ইউনিয়নের ইসলাম সরদারের ছেলে আকামদ্দির সঙ্গে বিয়ে হয়। গত ৫/৬ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।ইসলামপুর ইউপি মেম্বার ছুরাফ হোসেন জানান, নিহত সালমার সঙ্গে স্বামী আকামদ্দির বিচ্ছেদের পর থেকে বাবার দেয়া জমিতে বাড়ি করে ছেলে মেয়ে নিয়ে থাকতেন। সালমা আক্তার গতকাল বাবার বাড়ি আসেন। রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে না ফেরায় ছেলে নানা বাড়ি খোঁজ নিতে আসে। নানা বাড়িতে না পেয়ে ফেরার পথে পড়ে থাকা স্যান্ডেল দেখে ভিতরে খুঁজতে গিয়ে মায়ের মরদেহ দেখে।পরে পুলিশে খবর দেয়া হলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, গতরাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লেবু বাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho