প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৭:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৮:৫৪ পি.এম
বিয়ে নিয়ে যা বললেন ববি

চিত্রনায়িকা ববি নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। ছবির নাম ‘বউ’। এটি নির্মাণ করছেন কে এ নিলয়। ছবিতে ডি এ তায়েবের সঙ্গে জুটি বেঁধেছেন ববি। গতকাল বুধবার এফডিসিতে ছিল সেই ছবির মহরত। আর মহরত অনুষ্ঠানে নিজের বিয়ে প্রসঙ্গেও কথা বললেন এ নায়িকা। জানালেন, বর পেলেই বিয়ে করবেন তিনি।
বুধবার (১৩ নভেম্বর) এফডিসিতে ছবির মহরতে অনেকেই ববির কাছে তার বিয়ের প্রসঙ্গে জানতে চান। এ সময় ববি বলেন, বর পেলেই বিয়ে!
গণঅভ্যুত্থানের পর দেশের সিনেমা অঙ্গন থমকে গেছে। এমন এক সময়ে নতুন সিনেমায় যুক্ত হলেন ববি। এ প্রসঙ্গে ববি বলেন, ‘সিনেমার কাজ কিন্তু হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে।
একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপোড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।নিজের আসন্ন সিনেমাটি প্রসঙ্গে ববি বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি।
সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।
পরিচালক কে এ নিলয় জানান, চলতি মাসের শেষে ‘বউ’ সিনেমার শুটিং শুরু হবে। একটানা শুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
ববিকে সর্বশেষ দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ সিনেমাতে। এটি গত ঈদুল আজহায় মুক্তি পায়। যদিও প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি। তবে ছবির পরিচালকের সঙ্গে দ্বন্দ নিয়ে বেশ আলোচনায় ছিলেন নায়িকা ববি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho