প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১২:৩৭ পি.এম
মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান, শিশুসহ গ্রেপ্তার ৮

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুরে এক মানব পাচারকারীর বাড়ি থেকে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) দুপুরে উপজেলার লালারচক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মফিজুর রহমান চৌধুরী (৫০), মো.সেলিম ফকির (৩০), মো.সাগর শেখ (১৭), মো.লিটন মোল্লা (২৫), মোছা:লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও শিশু তালহা (২)। তারা সকলেই খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা যায়।
৪৬ ব্যাটালিয়ন বিজিবির শ্রীমঙ্গলের সহকারী পরিচালক মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে লালারচক এলাকার বাসিন্দা মানব পাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়িতে লালারচক বিজিবি'র সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রেরণের জন্য ৮জন বাংলাদেশি নাগরিককে তার বাড়িতে পাওয়া যায়।পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, পাসপোর্ট বিহীন তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী ওয়াসকুরুনীর কথামতো তার বাড়িতে অবস্থান নেয়। ঘটনাস্থলে ওয়াসকুরুনীকে পাওয়া না গেলেও তাকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরও রাতে থানায় হস্তান্তর করা হয়েছে।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃতদের শুক্রবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho