প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১০:৩২ পি.এম
রাজনগরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুশুরিয়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয় ও আরো একজন আহত।
সোমবার (২রা ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে মুশুরিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিতহরা হলেন, উপজেলার উত্তরবাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (২০) ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (২৫)। আহত রাজু আহমদ (২৮) এর অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসামানী হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগরের উত্তরবাগ এলাকা থেকে আসার পথে মুসুরিয়া এলাকায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মৃত্যু হয়।
রাজনগর থানার ওসি শাহ্ মোহাম্মদ মুবাশ্বির গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho