প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৫৬ এ.এম
স্ত্রীর মর্যাদার দাবিতে শ্বশুর বাড়িতে অবস্থান, যুবতীকে মারধর!

মারুফ বাবু, বাগেরহাট জেলা প্রতিনিধি:
মোংলায় স্ত্রীর মর্যাদার দাবিতে শ্বশুর বাড়িতে অবস্থান নেওয়ায় শ্লীলতাহানি ও মারধরের শিকার হয়েছেন লাইজু আক্তার (২৮) নামে এক যুবতী। লাইজু মোংলা উপজেলার সিগনাল টাওয়ার এলাকার সলেমানের মেয়ে। সে মোংলা ইপিজেড এলাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরী করে।
সোমবার (২ ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বটতলা (মুন্সিপাড়া) এলাকায় স্বামী সাগর তালুকদার (৩৫) এর পিতার বাড়িতে এ অবস্থান নেয় লাইজু।
লাইজু অবস্থান নেয়ার পরপরই তাকে পিটিয়ে জখম করে প্রেমিক স্বামী মো: সাগর তালুকদারের পরিবারের অন্যান্য সদস্যরা। মো: সাগর তালুকদার বটতলা (মুন্সিপাড়া) এলাকার কুদ্দুস তালুকদারের ছেলে।
লাইজু আক্তারের অভিযোগ, লাইজু ও সাগর তালুকদারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন সম্পর্কের পর ২০২৪ সালের ১৫ জুলাই নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিবাহ সম্পন্ন করেন। বিবাহের পর তাকে ভাড়া বাসায় রাখে। তাকে ঠিক মতো ভরন পোশন দিতনা। বাড়ি তুলে নেবার ক্ষেত্রেও নানা তালবাহানা করতে থাকে সাগর। বিভিন্ন সময় ব্যবসা করবে বলে সাগর তালুকদার তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতো এবং তাকে চাপ দিতো ও আমাকে মারধর করতো।
উপায়ন্ত না দেখে সে রবিবার বিকালে বটতলা (মুন্সিপাড়া) এলাকায় সাগর তালুকদারের পিতার বাড়িতে অবস্থান নেয়। অবস্থানে ক্ষুব্ধ হয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনেই পরিবারের লোকজন লাইজুকে পিটিয়ে জখম করে। পরে এলাকাবাসী লাইজুকে চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তরুণী আরও বলেন, আমার শ্বশুর এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলেন না। সুস্থ্য হলে আবার আমি স্বামীর বাড়িতে অনশন করে আত্মহত্যা করব।
অভিযুক্ত স্বামী সাগর তালুকদার জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না। স্ত্রীর দাবীতে বাড়িতে অনশন করে। সে আমার দ্বিতীয় স্ত্রী। সে জেনে শুনেই আমাকে বিবাহ করেছে।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho