
রনবীর কাপুর অভিনীত ব্লকবাস্টার হিট ‘অ্যানিমেল’ সিনেমাটি প্রত্যাখান করে ‘অমর সিং চামকিলা’ সাইন করেছিলেন পরিণীতি চোপড়া। অভিনেত্রী এখনো মনে করেন, এটি ছিল তার জীবনের সেরা সিদ্ধান্ত।
সম্প্রতি রজত শর্মার ‘শো আপ কি আদালত’- এ একটি সাক্ষাৎকারে পরিণীতি চোপড়া এসব কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রায় একইসময়ে দু’টি সিনেমার প্রস্তাব আসে তার কাছে। কোন সিনেমাটি তার করা উচিৎ, তা নিয়ে ভেবেছিলেন তিনি। তার মন সায় দেয় ‘অমর সিং চামকিলা’ সিনেমার প্রতি। পরিনীতি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলেন। তিনি এখনো বিশ্বাস করেন, ভালো পথটিই বেছে নিয়েছিলেন এবং এটি ছিল তার সবচেয়ে সেরা সিদ্ধান্তগুলোর একটি।
‘অ্যানিমেল’ সিনেমায় ‘ভূমিকা’ চরিত্রের জন্য নির্বাচিত হয়েছিলেন পরিনীতি। ঠিক সেই সময় ‘অমর সিং চামকিলা’র প্রস্তাব আসে এবং পরিনীতি তার সিদ্ধান্ত পাল্টান। পরিনীতি অকপটে বলেন, এ আর রহমান এবং ইমতিয়াজ আলীর সাথে কাজ করার লোভ এবং তার গানের প্রতিভা দেখানোর সুযোগ তিনি হারাতে চাননি। একপ্রকার অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সিদ্ধান্ত নিতে। সিনেমাটি তার ক্যারিয়ারে অপরিমেয় ভালবাসা,সম্মান এবং সমালোচকদের প্রশংসা নিয়ে আসে। এ কারণেই পরিনীতি বিশ্বাস করেন, সিদ্ধান্তটি ছিল যুগান্তকারী এবং তার ক্যারিয়ারের জন্য সর্বশ্রেষ্ঠ।
পরিণীতি চোপড়া সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নস্টালজিক মুহূর্ত শেয়ার করেছেন,’অমর সিং চামকিলা’ এবং অমরজোত কৌর তাদের ‘পেহলে লালকারে’ লাইভ গান পরিবেশন করার একটি ক্লিপ শেয়ার করেছেন। গোলাপী হার্ট ইমোজির সাথে তার প্রশংসা করেছেন এবং তার সহ-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এবং পরিচালক ইমতিয়াজ আলীকে ট্যাগ করেছেন। সিনেমাটির সিক্যুয়েল করার পরামর্শ দিয়েছেন।‘অমর সিং চামকিলা’ ছিল ওটিটিতে করা ইমতিয়াজ আলীর প্রথম সিনেমা। এখানে দিলজিৎ দোসাঞ্জ অমর সিং চামকিলা এবং তার স্ত্রী অমরজাত কৌর এর চরিত্রে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে পরিনীতি চোপড়াকে একজন গায়িকা হিসেবে চেনা যায়।
আত্মজীবনীমূলক কাজটি আইকনিক পাঞ্জাবি গায়ক ‘অমর সিং চামকিলা’র গল্পকে জীবন্ত করে তোলে। অমর সিং চামকিলাকে বলা হয় পাঞ্জাবের ‘এলভিস প্রিসলি’।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho