
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী। তার সমসাময়িক অনেকে বিয়ে করলেও তিনি ছিলেন সিঙ্গেল। কবে বিয়ে করবেন প্রায় এ প্রশ্নের উত্তর দিতে হতো তাকে। অবেশেষে বিয়ের পিড়িতে বসলেন অভিনেত্রী। গত সোমবার শশী বিয়ে করেন বলে জানান। কিন্তু বর কে? সেটিও জানালেন তিনি। তার বরের নাম খালিদ হোসাইন। তিনি অভি নামে পরিচিত। পারিবারিক ভাবেই বিয়ের আয়োজন শেষ করেন নায়িকা।
শশী ও বর খালিদ হোসাইন
বর অভির সঙ্গে পরিচয় কীভাবে নায়িকার? তিনি বলেন, ‘প্রায় দেড় বছর আগে কোরীয় এক ড্রামার ডাবিংয়ের সূত্রেই আমাদের পরিচয়। সেই ডাবিং পরিচালনার দায়িত্বে ছিলেন অভি। একদিন এসআরকে স্টুডিওর পক্ষ থেকে ‘রিপ্লাই ১৯৯৮’ নামে সিরিজের ডাবিংয়ের জন্য আমায় ফোন করেন। ডাবিং ঘিরেই প্রথম কথা ও দেখা হয়। সেই পরিচয় থেকেই ভালো লাগা ও অবশেষে পরিণয়।’
শশী জানান, চার পাঁচ মাস আগেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিয়েতে বরের মা-বাবা ও ভাই এবং শশীর মা ভাই আর বাচ্চারা উপস্থিত ছিলেন।
তবে বিয়ে করলেও অভিনয় থেকে দুরে থাকবেন না অভিনেত্রী সেটিরও ইঙ্গিত দিয়েছেন। এখন খুব কম কাজ করছেন তিনি। গল্প ও চিত্রনাট্য পছন্দ হলেই সে নাটকে অভিনয় করছেন জানান শশী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho