প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:২২ পি.এম
রাজবাড়ী দৌলতদিয়া ১২ ঘন্টা বন্ধ থাকার পর ৭নং ফেরী ঘাট চালু

রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ী জেলার দৌলতদিয়া ৭ নং ফেরী ঘাট একটানা ১২ ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে। এর আগে, রবিবার মধ্যরাত দেড় টার দিকে দৌলতদিয়া ৭ নং ফেরীঘাটের পল্টন সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিসি কতৃপক্ষ।
জানা গেছে, রবিবার মধ্যরাত দেড়টার দিকে সংযোগ সড়ক থেকে ফেরীতে উঠার সময় কার্ভাড ভ্যান ট্রাক গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে পল্টনে আটকে যায়। তবে কোন নিখোঁজ ও হতাহতের ঘটনা ঘটেনি।
আর এ ঘটনায় গভীর রাত থেকে ঘাটের ৭ নং ফেরীঘাটের পল্টন বন্ধ থাকে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ট্রাকের চালক ও সহকারী। তবে নিয়ন্ত্রণ হারানো কার্ভাড ভ্যান ট্রাক গাড়ীটি উদ্ধারে কাজ করে ফেরীঘাট কতৃপক্ষ। উদ্ধার কাজ শেষে রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ৭ নং ফেরীঘাটটি পুন: চালু করেছে বিআইডব্লিটিসি কতৃপক্ষ।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক, মো: সালাহউদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত গাড়ীটি রাত দেড়টার দিকে ফেরী লোড হওয়ার সময় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরীতে না উঠে পাশে পল্টনে আটকে যায়। এবং গাড়ীটি যেনো নদীতে পড়ে না যায় এবং সম্পদের যেনো ক্ষতি না হয় সেজন্য রাত দেড়টার পর থেকে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। উদ্ধার কাজের দায়িত্ব কর্মকর্তাগন ঘাটে এসে উপস্থিত হয়েছেন এবং উধ্বর্তন কর্মকর্তাও এসময় উপস্থিত ছিলেন। উদ্ধার কার্যক্রম শেষে গাড়ীটি উঠানো হয়েছে এবং ঘাটের ৭ নং ফেরীঘাটটি সচল করা হয়েছে। বর্তমানে ৩, ৪ ও ৭ নং ফেরী ঘাট সচল রয়েছে এবং দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট বড় মিলে মোট ১৪ টি ফেরী চলাচল করছে। আর এ ফেরীগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho