
অনেকদিন ধরে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে থাকার পর ইতি টেনেছেন তা। সময়টা প্রায় ১০ বছর। প্রেমের পর রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল করলেও বছরখানেক পরই অভিনেত্রী জানান, রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না। তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে রনির সঙ্গে বিচ্ছেদের কারণ ও প্রেম করে বিয়ের পাত্র খোঁজার কথা জানান তিনি। এরপরই অতি উৎসাহীরা উঠেপড়ে লাগে, নায়িকার বিয়ের জন্য। তবে ফারিয়া এতেও নাখোশ।
তিনি বলেন, ‘জীবনটা সোশ্যাল মিডিয়ায় মত সহজ হলে ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে। কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।’ ফেসবুকে এভাবে লিখেছেন তিনি।
প্রসঙ্গত ২০২০ সালের মার্চ মাসে পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এরপর থেকে সিঙ্গেল জীবনযাপন করছেন। গত দুই বছরেও নতুন কোনো সম্পর্কে জড়াননি তিনি। বর্তমানে কাজ আর পড়াশোনা নিয়ের ব্যস্ত থাকতে চান জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho