প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ১২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৮:৩৭ পি.এম
গাবতলীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আনুষ্ঠিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩জানুয়ারী শুক্রবার বগুড়ার গাবতলী পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় । উপজেলা প্রশাসনের আয়োজিত এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউএনও নুসরাত জাহান বন্যা। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এবং থানার ওসি আশিক ইকবাল । সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আঃ ওহাব মহিষাবান ইউপি চেয়ারম্যান আ: মজিদ মন্ডল, অধ্যক্ষ রেজাউল বারী প্রমুখ । খেলায় গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইব্রেকারে মহিষাবান দলকে ৫-৪ গোলে হারিয়ে গাবতলী পৌরসভাদল চ্যাম্পিয়ন হয় । খেলা পরিচালনায় ছিলেন শফিক, আমিনুর ও বিপ্লব। শেষে ইউএনও নুসরাত জাহান বন্যা বিজয়ী পৌরসভাদলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। উল্লেখ্য, অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলাটি গত ১লা জানুয়ারী বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ইউএনও নুসরাত জাহান বন্যা। এতে পৌরসভা এবং উপজেলার ১২টি ইউনিয়ন অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho