দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘনকুয়াশায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয় শনিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার পর।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন ফেরি চলাচলের তথ্য নিশ্চিত করেছেন।
মো. সালাহউদ্দিন বলেন, গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত ১১টায় ঘনকুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। তখন দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। আজ সকাল ৮টার পর দিকে কুয়াশা কমলে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা পড়ে। এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ৯ ঘণ্টা ঘাটে আটকে থেকে ভোগান্তির শিকার হয় চালক ও যাত্রীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho