প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ৮:৪৭ পি.এম
রাজবাড়ীতে চুরি-ডাকাতি প্রতিরোধে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলা মাজবাড়ী ইউনিয়নের বাগগাড়ী গ্রামে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। চুরি-ডাকাতি, ছিনতাই ঠেকাতে স্বেচ্ছায় তারা পাহারার দিচ্ছেন। এতে করে গ্রামের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে গ্রামে চুরি-ডাকাতি বেড়ে যায়। এসব অপরাধ ঠেকাতে গ্রামের যুবকরা একত্রিত হয়ে পাহারার দায়িত্ব নিয়েছেন। ‘আপনি ঘুমান, আমরা গ্রাম পাহারা আমি দেব’ স্লোগানে তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন।
শিমুল মোল্লা জানান, গত কয়এক মাসে , দোকান ও বাসা-বাড়ির মালামাল, অটো- ভ্যান, দুটি কালো রংয়ের ছাগল, দুই বাড়ী থেকে বস্তা ভর্তি পিয়াজ,সাইকেল ও গরুচুরিসহ অর্ধশতাধিক ঘটনা ঘটেছে। এতে দিন দিন আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। প্রতি রাতে চুরি-ডাকাতির মত ঘটনা ঘটছে।
উপজেলার বাগগাড়ী গ্রামের মো: বাচ্চু খানের বাড়ী থেকে পিয়াজ চুরি হয়। মিজানের বাড়ী থেকে পিয়াজ চুরি হয়। এবং বেশ কিছু দিন আগে আলাউদ্দিনের একটি গরু চুরি হয়।
গৌছুল আজম ও আবদুর ছালাম মন্ডলের দোকান ঘরে টিন কেটে ভিতরে ঢুকে ড্রয়ার থেকে নগদ টাকা ও সিগারেট,চাউল ও মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা বাহিনী তদারকি ও টহল বাড়িয়ে দিলে এমন চুরির ঘটনা কমে আসবে। তা না হলে সাধারণ মানুষ মূল্যবান সম্পদ ও আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়বে।
গ্রাম পাহারা দেওয়া যুবক রাসেল মোল্লা জানান, প্রতিদিন চোরের অত্যাচারে আমরা অতিষ্ঠ। যানমালের রক্ষায় নিজেরা রাত জেগে পাহারা দিচ্ছি।
তুশার মোল্লা আরেক যুবক বলেন, প্রতি রাতে কোনো না কোনো বাড়ি থেকে মোটরসাইকেল, সোনা, টাকা ও গরু চুরি নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। দিনের পর দিন অতিষ্ঠ হয়ে গ্রামের লোকজন যেন শান্তিতে ঘুমাতে পারে সেজন্য আমরা শতাধিক যুবক পাহারা দিচ্ছি।
টুটুল মোল্লা নামের গ্রাম পাহারা দেওয়া এক যুবক বলেন, আমি খুব কষ্ট দুটি খাশি পুসেছিলাম রাতের আঁধারে খাশি দুটি জবাই করে গোশ নিয়ে গিয়েছে আর মাঠের মধ্যে চামরা মাথা পা রেখে গেছে। তাই বাধ্য হয়ে চুরি ঠেকাতে নিজেরাই পাহারা দিচ্ছি নিজেদের গ্রাম।
স্থানীয় যুবক চাদ আলী মোল্লা জানান, গ্রামে চুরিরোধে রাত জেগে গ্রামে পাহারা দেওয়ার পর আজ ১০ দিন কোনো বাড়িতে চুরি হয়নি। গ্রামের সবাইকে নিয়ে এ ব্যাপারে একটি কমিটি গঠন করে পর্যায়ক্রমে গ্রামে পাহারা অব্যাহত থাকবে।
নেতা ডাক্তার শাহিন পরামানিক বলেন, গ্রামে তিনটি পাড়া প্রত্যেক পাড়ায় ৬ জন করে যুবক মোট ১৮ জন পাহারা দিচছে রাত এগারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত।
মনিরুজ্জামান( মটন), বলেন চুরি বন্ধে গ্রামের ছেলেরা যে উদ্যোগ নিয়েছে তাতে আমি খুশি। আমি গ্রামের মধ্যে ও আশপাশের বিভিন্ন মসজিদে চুরির ব্যাপারে সবাইকে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালাতে বলেছি।
এ ব্যাপারে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এটি একটা ভালো কাজ এব্যাপারে প্রথম দিনে আমি মিটিং গিয়েছিলাম গ্রামের সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছে সেটের পক্ষেই তারা কাজ চালিয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে তাদেরকে আইনি সহায়তা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho