প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৭:৫৮ এ.এম
রাজবাড়ীতে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে থানা পুলিশের বিশেষ অভিযানে ফেনসিডিলসহ রোজিনা আক্তার মেনু নামে এক নারী মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রোজিনা আক্তার মেনু (৩০), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সাত পাখিয়া আবাসন প্রকপ্ল এলাকার নাদের মল্লিকের মেয়ে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দঘাট থানার পুলিশ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে বিশেষ অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে ৬০ (ষাট) বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho