প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৯:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:১৯ এ.এম
বিলাসবহুল গাড়ি কিনলেন মাধুরী, দাম শুনলে চমকে উঠবেন

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন: বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত লাল রঙের আকাশ ছোঁয়া দামি গাড়ি কিনলেন। বিলাসবহুল সে গাড়ির দাম শুনে হতবাক নেটিজেনরা।
প্রতিবেদন থেকে জানা যায়, নতুন বছরে নতুন মাসে স্ত্রী মাধুরীকে খুশি করতে একটি বিলাসবহুল গাড়ি কেনেন ডাক্তার স্বামী শ্রীরাম নেনে।
জানা যায়, গাড়ির শোরুম থেকে একটি লাল রঙের ফেরারি 296 GTS Rosso Corsa কেনেন নেনে। যার দাম বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৮ কোটি টাকা।
মাধুরী নতুন গাড়ি কিনতে গিয়েছিলেন কালো রঙের একটি ক্লাসিক পরে। সঙ্গে নেনে পরেছিলেন সাদা শার্ট ও কালো কোর্ট, প্যান্ট। ফরমাল পোশাকে লাল গাড়ি কিনেই সে গাড়িতে স্ত্রীকে নিয়ে লং ড্রাইভে বের হন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এরইমধ্যে ভাইরাল হয়েছে এ দম্পতির গাড়ি কেনার মুহূর্ত।
মাধুরীর গাড়ি কেনার অভ্যাস নতুন নয়। বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ির কালেকশন রাখতে পছন্দ করেন মাধুরী। ব্যক্তিগত কালেকশনে মাধুরীর রয়েছে Mercedes-Maybach S560,রেঞ্জ রোভার Vogue,Porsche 911 Turbo S। এসব গাড়িরই আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ থেকে ১৪ কোটি টাকা।
বর্তমানে মাধুরী সিনেমায় বেশি অভিনয় করেন না। বাছাই করে খুব সংখ্যক সিনেমায় অভিনয় করতে পছন্দ করেন। যে কারণে ৫৭ বছর বয়সেও তার অভিনীত সিনেমাগুলো কাঁপাচ্ছে ভারতীয় বক্স অফিস। গত বছর তার ব্যবসা সফল সিনেমা ছিল রে। ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় অভিনয় করেও বাজিমাত করেন লাস্যময়ী এ অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho