প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৫:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৯:২১ পি.এম
হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য সবকিছু হাতের মুঠোয় কুক্ষিগত করে রেখেছিল: রিজভী

আমিনুল আকন্দ:
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারী পলাতক শেখ হাসিনা আজীবন ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ, বিচার বিভাগসহ সবকিছু হাতের মুঠোয় কুক্ষিগত করে রেখেছিলেন। কিন্তু বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলনের মুখে অবশেষে শেষ রক্ষা হয়নি তার। জীবন নিয়ে ভারতে পালাতে হয়েছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ মাতৃকার জন্য নিরলসভাবে কাজ করেছেন। ১৯ই জানুয়ারী রবিবার বগুড়া গাবতলীর বাগবাড়ী জিয়াবাড়ীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ডাঃ জাহিদ ও রাসেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সমাজসেবা সম্পাদক মামুন হাসেমী দীপু, সদস্য তুহিন সরকার, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, সহ-সভাপতি মোশেদ মিলটন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, এনামুল হক নতুন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, জুলফিকার হায়দার গামা, মকবুল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ: রহিম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুর মোরশেদ, ফিরোজ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, সাগর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজাউদ্দিন সুজা, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho