
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১টা ২৬ মিনিটের দিকে তীব্র কম্পনে সবকিছু কেঁপে উঠে। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি তা।
ভূমিকম্প মধ্যরাতে হওয়ায় তখন প্রায় সবাই ঘুমে ছিলেন। কেউ কেউ আবার জেগে ছিলেন। এ কারণে কেউ ভূমিকম্প বুঝতে পেরেছেন, আবার কেউ বুঝতে পারেননি। তবে যারা বুঝতে পেরেছেন, তারা ভূমিকম্পের সময় নড়েচড়ে বসেছেন।
অনেকেই আমার সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। এ থেকে বাদ যাননি শোবিজ তারকারাও। ভূমিকম্পের পরই এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
এ অভিনেত্রী লিখেছেন, ‘আমার এমন ভার্টিগো যে, ভূমিকম্পও টের পাই না। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প অনুভব হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে…! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।
এদিকে দীর্ঘদিন ধরেই ভার্টিগোর সমস্যায় ভুগছেন চিত্রনায়িকা পরীমণি। এ সমস্যা তার নতুন নয়। তার এ সমস্যার বিষয়টি নতুন করে পোস্টে উঠে আসায় দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেত্রীর ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।

ভার্টিগো হচ্ছে মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি হওয়া। এ কারণে মাঝে মধ্যেই এর চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে ছুটতে হয় এ অভিনেত্রীকে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho