প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৮:২৩ পি.এম
অসহায় দরিদ্রদের পাশে সবসময় থাকবে বিএনপি: আমান

দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য , সাবেক মন্ত্রী এমপি, ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেছেন, অসহায় দরিদ্রদের মাঝে সব সময় বিএনপি ছিল, থাকবে । বিএনপির রাজনীতি করে মানুষের জন্য । দেশের জন্য । স্বাধীনতার জন্য। কোন রক্তচক্ষুকে বিএনপি ভয় পায় না । জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তী কালীন সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে একটি দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে ।
তিনি আজ সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো এর দশম শাহাদত বার্ষিকী উপলক্ষে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কালিন্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন ।
উক্ত দোয়া মাহফিলে তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় ।
প্রধান অতিথির বক্তব্যে আমানুল্লাহ আমান আরো বলেন, বিএনপি এদেশের মানুষের ভোটে বিজয়ী হয়ে আবারো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়ে তুলবে ।
অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে থাকলে একটি সুন্দর উন্নয়নমূলক বাংলাদেশ গড়ে তোলার সম্ভব হবে । কেরানীগঞ্জের মানুষ তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর নগরী উপহার দিবে এই এলাকায় ।
আমরা সবাই বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা সহ মরহুম আরাফাত রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ।
মরহুম আরাফাত রহমান যুব সমাজের মাইল ফলক হিসেবে এ দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন । ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়ার পরিবারের উপরে যে নির্যাতন অত্যাচার তা দেশবাসী জানেন । দেশবাসী আজ আরাফাত রহমানের দশম শাহাদত বার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে । আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মেহেবুব হোসেন । উক্ত দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার অসহায় দরিদ্রদের মাঝে প্রায় এক হাজার কম্বল বিতরণ করা হয় ।
এই শীতের সময় শীতবস্ত্র পেয়ে এলাকার অসহায় দরিদ্র মানুষ দারুণ খুশি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho