হারুন-অর-রশিদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চারুকলা বিভাগের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। রবিবার (১৬) ফেব্রুয়ারী বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়।
এসময় বিভাগটির শিক্ষার্থী নুর আলমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস.এম. সুইট, শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উৎসবে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'চারুকলা একটি শিল্প। শিল্পের কাজ হৃদয়কে রঙিন করা। শিল্পীরা সব সময় বসন্তের আনন্দের মধ্যে দিয়ে যায়। আমাদের সবার হৃদয়ে ফুল ফুটুক। সবার হৃদয় ফুলের মতো সুন্দর হোক।'
উল্লেখ্য, এদিন বসন্তকে বরণ করতে নানামুখী কর্মসূচি পালন করেছে বিভাগটির শিক্ষার্থীরা। নাচ, গান, কবিতাপাঠ ও চিত্রপ্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho