রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

 শিশু হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩৮
যশোর অফিস
যশোর শিশু হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মীরা অংশ নেন এবং অনিয়ম, দুর্নীতি ও বেতন বৈষম্যের বিরুদ্ধে ন্যায়সঙ্গত দাবিতে তারা এই সমাবেশের আয়োজন করেন।
বিক্ষোভ সমাবেশে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা জানান তাদের দাবিদবার মধ্যে রয়েছে,বেতন বৈষম্য দূর করতে হবে,শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের অভ্যন্তরীণ কমিটি বাতিল করতে হবে, দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে হবে, হাসপাতাল পরিচালকের ক্ষমতার অপব্যবহার রোধ করতে হবে,নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারীরা জানান এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হয়, তবে তারা পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
প্রতিবাদ সমাবেশটি হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু হয়ে আশেপাশের সড়কে মিছিল আকারে প্রদক্ষিণ করে।
জনপ্রিয়

ভিনিসিউসের নৈপুণ্যে শীর্ষে রিয়াল

 শিশু হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

প্রকাশের সময় : ০৯:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫