প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৫, ১১:৪৭ এ.এম
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্রিকস ফিল্ডে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন আইন অমান্য করার দায়ে মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ইটভাটার স্বাত্তাধীকারীকে বিশ (২০) হাজার টাকা অর্থদণ্ড জরিমানা ও তৈরি করা কাঁচা ইট ভেঙে দেয় ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯শে ফেব্রুয়ারি) দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে এসকেবি ব্রিকস নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম, থানা পুলিশের একটি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের সুত্রের বরাতে জানাযায়, এসকেবি ব্রিকস নামের এই ইটভাটার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ধারা ৪ ও ৫ এবং পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ আইন ১৯৯৫ অমান্য করার কারণে জরিমানা করা হয়।
এ ছাড়া পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই। পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাঈদুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ আইন অমান্য করায় এ জরিমানা করা হয়েছে। এছাড়া কাঁচা ইট নষ্ট করা হয়েছে। আপতাত ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho