হারুন-অর-রশিদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক শিক্ষার্থীকে হুমকির অভিযোগ উঠেছে এক সহ-সমন্বয়কের বিরুদ্ধে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা বরাবর এক লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
ওই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমাজকল্যাণ বিভাগের বাঁধন বিশ্বাস স্পর্শ। অভিযুক্ত শিক্ষার্থীর নাম সায়েম আহমেদ। তিনি আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ইবি শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক।
লিখিত অভিযোগে ঐ শিক্ষার্থী বলেন, 'গত বুধবার (১৯ ফেব্রুয়ারী) আমার একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সায়েম আহমেদ হুমকি দেয়। এতে আমার জীবন পূর্ণ ঝুঁকিতে আছে।' তিনি আরো বলেন,' আমি আমার নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত। আমাকে হেনস্তা ও হুমকি দেওয়া হয়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। '
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী সায়েম আহমেদ বলেন বলেন, 'আমি বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র হিসেবে জানতে চেয়েছিলেন স্ট্যাটাসে তিনি চোর বলতে কাকে সম্বোধন করা হয়েছে এবং এমন কিছু না করতে যাতে আমাদের মাঝে ফাটল ধরে।' হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'এ বিষয় ঐ শিক্ষার্থী বলতে পারবে।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ' আমি দুপুরের পর অফিসে যেতে পারি নি। অফিস থেকে আমাকে এ বিষয়ে জানানো হয়েছে। আগামীকাল সকালে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।'
উল্লেখ্য, ভুক্তভোগী ওই শিক্ষার্থী ফেসবুক স্ট্যাটাসে বলেন, তা বড় ভাইয়েরা, আপনাদের চোর বলার কারণ একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলি! গত পরশুদিন কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপরে ছাত্রদলের সন্ত্রাসীদের নৃশংস আক্রমণের পরবর্তীতে আমাদের ইবি ক্যাম্পাসে তৎক্ষনাৎ বিক্ষোভ মিছিল হয়। উক্ত মিছিলের ব্রিফিংয়ে শুধুমাত্র সুইট ভাই ছাত্রদলের নাম উচ্চারণ করেছিলেন, আপনারা কেউ কিন্তু করেননি। কারণ আপনারা সকল স্থানে সুবিধা নিয়ে চলতে চান। সত্যকে সত্য বলার মানসিকতা থাকতে হবে বড় ভাইয়েরা (ও সরি চোর বড় ভাইয়েরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho