মেটা সিইও এবং ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবার অন্যরূপে মঞ্চে ধরা দিলেন। নেচে-গেয়ে স্ত্রী প্রিসিলা চেনের ৪০তম জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করলেন। সে ভিডিও এখন নেদুনিয়ায় ভাইরাল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, স্ত্রীর জন্মদিন (২৪ ফেব্রুয়ারি) উদ্যাপনে মঞ্চে নেচে গেয়ে অনুষ্ঠানের আসর মাতিয়ে রাখেন জাকারবার্গ।
এ সময় অনুষ্ঠানে প্রথমদিকে সাদা শার্ট ও কালো কোর্ট, প্যান্ট পরে জন্মদিনের অনুষ্ঠানে আসেন জাকারবার্গ। এর সে পোশাক পাল্টে পপস্টারের মতো স্কাই ব্লু জাম্পসুট পরেন।
স্ত্রী প্রিসিলার উদ্দেশে গান করেন, পিয়ানো বাজান। যা দেখে রীতিমতো অবাক বনে যান জাকারবার্গের স্ত্রী।
ইনস্টাগ্রামে স্ত্রী প্রিসিলার সঙ্গে একটি ছবিও শেয়ার করেন আমেরিকান এ ধনকুবের। ক্যাপশনে লেখেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের বিশেষ দিনটি উদ্যাপন করছি। তুমি একজন দারুণ সঙ্গী, মা এবং বন্ধু। আমার জীবন তোমার সঙ্গে কাটাতে পেরে সত্যি ধন্য প্রিসিলা চেন।
প্রসঙ্গত, মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চেন ভালোবেসে বিয়ে করেন ২০১২ সালে। তাদের ১৩ বছরের সংসারে ম্যাক্সিমা, আগস্ট এবং ওরিলিয়া নামে তিন সন্তান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho