শুভ তংচংগ্যা,তিতুমীর কলেজ ঢাকা
তিতুমীর কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (তিকসাস)। রোববার (২ মার্চ) বেলা ১১টায় অধ্যক্ষের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা গ্রহণকালে অধ্যক্ষ তিকসাসের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সবসময় মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে আসছে। বিশেষ করে সাংবাদিকতা চর্চায় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ভূমিকা প্রশংসনীয়। আমি চাই, শিক্ষার্থীরা গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও শিক্ষাঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখবে।"
শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ নিয়ে তিকসাস সদস্যরা জানতে চাইলে তিনি বলেন, "আধুনিক বিশ্বে উন্নতি ও টিকে থাকার মূল চাবিকাঠি হলো বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা। আমি তিতুমীর কলেজকে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিজ্ঞানমনষ্ক ও উদ্ভাবনী দক্ষতায় সমৃদ্ধ হবে। আমাদের লক্ষ্য কলেজটিকে বিশ্বমানের একটি জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকেন্দ্রে পরিণত করা।"
তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করি, তিতুমীর কলেজ শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিজ্ঞানমনষ্ক ও দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। এই লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।"
এ সময় তিতুমীর কলেজের শিক্ষক ও সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho