ঢালিউড অভিনেত্রী পরীমণির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ফেরদৌস কবির সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন।
পরীমণির সঙ্গে ২০১২ সালের ২৮ এপ্রিল বিয়ে হয় ফেরদৌসের। দেনমোহর ছিল এক লাখ টাকা। বিয়ের দুই বছর পর থেকে পরীমণির সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় তার। তিনি কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।
এদিকে ফের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। সম্প্রতি এক ব্যক্তির বাহুডোরে মাথা রেখে তোলা ছবি পোস্ট করেছেন তিনি। নতুন সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকলেও এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি এ নায়িকা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho