টালিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী খুব অল্প বয়স থেকেই জটিল রোগে আক্রান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অসুখ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্টে অংশ নিয়ে ঋতাভরী জানান ‘রেকারিং ডিপ্রেশন’ নামে জটিল একটি মানসিক সমস্যায় ভুগছেন। জিনগত এ রোগে ছোটবেলা থেকেই আক্রান্ত তিনি।
রোগটি সম্পর্কে বলতে গিয়ে ঋতাভরী বলেন,মনরোগ বিশেষজ্ঞ ড. দেব সমস্যাটি চিহ্নিত করেন। আমার মাকে জানান, পরিবারের কোনো সদস্য থেকেই জিনগত এ রোগটি আমার মধ্যে রয়েছে। এ অসুখ সারাজীবনের। কখনও ভালো হওয়ার নয়।
পুরনো স্মৃতি মনে করে এ নায়িকা বলেন, একবার হলুদ ট্যাক্সিতে করে বাইপাসের রাস্তায় বাড়ি ফিরছিলাম। হঠাৎ খেয়ালে গাড়ির হাতল টেনে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেই।
এ রোগের চিকিৎসা সম্পর্কে অভিনেত্রী বলেন, প্রথমদিকে ওষুধ নিতে হয়েছে। পরে ধীরে ধীরে ওষুধ থেকে সরে আসি। সুস্থ থাকতে, রোগটাকে নিয়ন্ত্রণ করতে যোগব্যায়াম ও শরীরচর্চার বিকল্প নেই। এ দুটি কোনোদিন না করলেই সমস্যায় পড়ি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho