তিমির বনিক,মৌলভীবাজারে প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় ৩ বছরের ও মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে রোববার রাত ১০টার দিকে বড়লেখার পৌরশহরে এই বিক্ষোভ মিছিলটি হয়। এসময় বিক্ষোভকারীরা ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল পরবর্তীতে সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটির সদস্যসচিব তামিম আহমেদ, ইউপি সদস্য কামাল আহমদ, তরুণ সমাজসেবক কয়েছ আহমদ, ছাত্র প্রতিনিধি আরাফাত আহমদ, সাইদ আহমদ শিপু, মান্না আমিন, মুন্না আহমদ ও সোয়েব আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি বড়লেখায় ও মাগুরায় দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। এসব ঘটনা আমাদের জন্য লজ্জার ও ন্যাক্কারজনক। আমরা দ্রুত এই নরপশুদের ফাঁসি চাই। যাতে পরবর্তীতে কেউ আর এরকম করার সাহস না দেখায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho