২০২১ সালে দ্বিতীয়বারের মতো বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন বলিউডের সুপারস্টার আমির খান। পরপর দুই সংসার ভাঙলেও দুই প্রাক্তনের সঙ্গেই সুসম্পর্ক রেখেছেন আমির।
এদিকে বিচ্ছেদের চার বছর না কাটতেই আমিরের জীবনে আবারও নতুন প্রেম। ৬০তম জন্মদিনে সেই প্রেমের কথা প্রকাশ্যে আনেন অভিনেতা।
আমিরের এবারে জন্মদিনের পার্টিতে সঙ্গে ছিলেন না অভিনেতার মেয়ে ইরা। মুম্বাই ফিরেই বাবার কাছে ছুটে যান তড়িঘড়ি। অনেকটা সময় কাটিয়ে যখন বের হলেন, তখন কন্যা কাঁদছেন! চোখের জল মুছতে মুছতে গাড়িতে উঠতে দেখা গেছে তাকে। পাশে বাবা, তার পিঠে হাত রেখে সামলাচ্ছেন।
বাবার থেকে অনেক দূরে থাকার কষ্টে ইরা কাঁদতে পারেন বলে অনেকে মনে করলেও বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। গুঞ্জন উঠেছে, বাবার ৬০ বছরের প্রেমের খবরেই নাকি কাঁদছে আমির কন্যা!
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরালের পর নেটিজেনদের অনুমান, হয়ত বাবার তৃতীয় সম্পর্ক ঘোষণাতেই আঘাত পেয়েছেন মেয়ে। তাই সাক্ষাতের পর বেরিয়ে আসার সময় চোখের জল ধরে রাখতে পারেননি ইরা।
বরাবর আমিরের ঘনিষ্ঠ ইরা। প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে আমিরের বিবাহবিচ্ছেদের পর তাদের মেয়ে ইরা মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। তখনও তার পাশে ছিলেন আমির।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho