তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২৪ মার্চ) সকালের দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের কুকি ঝুড়ি নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিদ্দেক আলী (৪০), জলিল মিয়া (৫০), আনোয়ার হোসেন (২৫), তার স্ত্রী মিম আক্তার (১৭) ও শাহিনা আক্তার (১৪)। তারা সবাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।
সন্ধ্যায় তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ৪৬ ব্যাটালিয়ন বিজিবি শ্রীমঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।
তিনি জানান, সোমবার সকাল ৭টার দিকে কুকিঝুড়ি এলাকায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই ৫ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
এ সময় মুড়ইছড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিকেলে নিকটস্থ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho