জবি প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে একাত্তরের বীর শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
আজ বুধবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডির নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, “১৯৭১ সালে যে মহান লক্ষ্য ও আদর্শ নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই লক্ষ্য এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি। তবে সাম্প্রতিক সময়ে আমাদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। আমরা যদি সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে পারি, তাহলে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক মুক্তি অর্জন সম্ভব হবে।”
পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সাদা দল, সাংবাদিক সমিতি এবং সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পৃথকভাবে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho