২০১৬ সাল থেকে শুরু করে প্রতি ঈদেই নিজের চ্যানেলে দর্শকদের গান শুনিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান। নতুন খবর হচ্ছে- আসন্ন রোজার ঈদে গান শোনাবেন না তিনি। খবরটি নিশ্চিত করেছেন এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।
চ্যানেলটির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে বলা হয়, এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত।
গত কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান। সে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সঙ্গীতানুষ্ঠান 'আমার চোখের আলো'। পরদিন রাত ১০.৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সঙ্গীতানুষ্ঠান 'ওয়াদা করো'। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।
এটিএন বাংলার পাশাপাশি এটিএন নিউজে প্রচার হয় ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান 'জড়িয়ে আছি তোমায়'। ওই অনুষ্ঠানটিও বাংলা ও হিন্দি গানে সাজানো হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho