বিয়ে করেছেন টেলিভিশন অভিনেতা শামীম হাসান সরকার। শুক্রবার (৪ এপ্রিল) মিরপুরে ডিওএইচএসে অভিনেতার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে শামীম লিখেছেন,আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
শামীম হাসান সরকারের স্ত্রীর নাম আফসানা আক্তার। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। গত কয়েক মাস আগে দুজনের পরিচয়। শুক্রবার পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায়, তিনি ফরিদপুরের মেয়ে। প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে। শামীম হাসান সরকার অভিনয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho