অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের 'স্ত্রী’ সিনেমাটির প্রযোজক দীনেশ নিজানের ওপর বেজায় চটেছেন শ্রদ্ধার অনুরাগীরা। সম্প্রতি ছবির পরিচালক অমর কৌশিক কথা প্রসঙ্গে বলে বসেন, দীনেশ বিজনের মতে, শ্রদ্ধা কাপুর ডাইনির মতো হাসেন।
এই কারণে তাকে স্ত্রী সিনেমায় কাস্ট করা হয়। দীনেশ বিজনের এই বক্তব্যে চটেছে অভিনেত্রীর অনুরাগীরা। কোমল নাহাটার সঙ্গে এক সাক্ষাতকারে অমর কৌশিক বলেন, ‘শ্রদ্ধার কাস্টিং (কৃতিত্ব) পুরো দীনেশ বিজনের প্রাপ্য। তিনি শ্রদ্ধার সঙ্গে একটি ফ্লাইটে আসছিলেন এবং তিনি বিমানে তার সঙ্গে দেখা করেছিলেন।
তিনি আমাকে এসে বলেন যে, অমর শ্রদ্ধা বলে যে মেয়েটি আছে, সে পুরো ডাইনির মতো হাসে। দুঃখিত শ্রদ্ধা। তিনি এমনই কিছু বলেছিলেন। শব্দটা ডাইনি-ই ছিল, নাকি অন্য কিছু, আমি নিশ্চিত নই। তাই তার (শ্রদ্ধা কাপুর) সঙ্গে দেখা হলে, প্রথমেই আমি তাকে হাসতে বলেছিলাম।
আর এই মন্তব্য ঘিরেই দীনেশ বিজন ও অমর কৌশিককে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রদ্ধা কাপুরের ভক্তরা। তারা সামাজিক মাধ্যমে অমর কৌশিক ও দীনেশ বিজনের বিরুদ্ধে তোপ দাগেন রীতিমতো।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘প্রথমে আপনি তার নামে ছবির প্রচার করলেন, কোটি টাকা উপার্জন করলেন এবং তারপরে তাকে নিয়েই মশকরা করছেন।’ একইসঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন- ‘এই নারীবিদ্বেষী পুরুষরা কখনোই তাদের কাজ এবং অভিনয়ের প্রশংসা করবে না, কিন্তু দেখুন তারা কীভাবে কথা বলছে।
তৃতীয় একজন লিখেছেন, ‘জঘন্য মানসিকতা। এদের নামে মামলা করা উচিত। ভারতীয় বাজারে প্রায় ৫৯৭ কোটি রুপি ব্যবসা করেছে ‘স্ত্রী ২’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও এবং অপারশক্তি খুরানা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho